নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

১০, ১১ ও ১২ নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী মিনা’র ঈদুল ফিতরের শুভেচ্ছা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৯, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ২২:২৬, ১৭ মার্চ ২০২৬

১০, ১১ ও ১২ নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী মিনা’র ঈদুল ফিতরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০, ১১, ১২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আমেনা আক্তার মিনা। 
‎
‎এক শুভেচ্ছা বার্তায় আমেনা আক্তার মিনা বলেন, পবিত্র মাহে রমজান মানুষের মাঝে সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে, যা সমাজে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি করে। ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এ কামনা করেন তিনি।
‎
‎তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে তা ভাগাভাগি করে নেওয়া যায়। তাই তিনি সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান, যেন তারা মানবিক দায়িত্ববোধ থেকে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেন।
‎
‎আমেনা আক্তার মিনা আশা প্রকাশ করেন, ঈদের শিক্ষা ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০, ১১, ১২নং ওয়ার্ডের জনগণ পারস্পরিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন, শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সচেষ্ট থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন