নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

যুবদল নেতা ইব্রাহিম বাবু’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৪, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ২২:১৪, ১৮ মার্চ ২০২৬

যুবদল নেতা ইব্রাহিম বাবু’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা ইব্রাহিম বাবু। ‎বুধবার ( ১৮ মার্চ) দুপুরে শহরের পাইকপাড়া জয় গোবিন্দ স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
‎
‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান।
‎
‎এছাড়াও আরও উপস্থিত ছিলেন, আলমগীর হোসেন চঞ্চল যুগ্ম আহবায়ক সদর থানা বিএনপি, জিয়াউর রহমান জিয়া সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল নাঃগঞ্জ মহানগর,কাজী জিয়াউল হক নাঈম সাধারণ সম্পাদক ১৭ নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ আরিফ সাধারণ সম্পাদক ১৮ নং ওয়ার্ড বিএনপি, আল মামুন ১৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি,মহানগর যুবদল নেতা  আবিদ হোসেন, রাতুল সাহা, সাবের হোসেন, মাহাতাব উদ্দিন, নিঝুম,রিয়েন মোল্লা,  আলামিন, যুব, আদনান, আরাফাত, সাকিব, আহাম্মদ, শরিফ, মিমি, শামীম, তাজি, সাব্বির প্রমুখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন