শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:১২, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:১৩, ১৮ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি সদস্য শওকত হাসেম শকু বলেছেন, কোন ভুল ক্রটি হয়ে আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা আমারে ছাইড়্যা যায়েইন না।
আমার পাশে থাকবেন, আমি কিন্তু আপনাদের পাশে রয়েছি ২৩ বছর যাবৎ। আগামীবার আমার সেবা ২৪ বছর হবে। আল্লাহ যদি আমাকে বাচিঁয়ে রাখে তাহলে আগামী মেগা মেগা হবে।
অনেক বড় ধরণে পরিকল্পনা নিয়েছি আপনাদের জন্য। ঈদ মোবারক, দুই যুগ সেবা মেয়াদ। সামর্থ্যবানদের সহযোগিতা আপনাদের পাশে দাড়িয়েছি, সকলের জন্য দোয়া করবেন। ঈদ যেন আনন্দ পরিবেশ সম্পন্ন করতে পারেন সে সব পণ্য দেয়া হয়েছে।
বুধবার ১৮ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল, কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রায় ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।