নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

আইভীর মুক্তি চান রাব্বি, প্রয়োজনে কারাগার থেকে নির্বাচন করবে : মাসুম

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:২৪, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:২৬, ১৮ মার্চ ২০২৬

আইভীর মুক্তি চান রাব্বি, প্রয়োজনে কারাগার থেকে নির্বাচন করবে : মাসুম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মুক্তি চেয়েছেন সন্ত্রাসী নিমূর্ল ত্বকি মঞ্চের আহবায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফিউর রাব্বি। অন্যদিকে প্রয়োজনে কারাগারে বসেই সিটি কর্পোরেশনের নির্বাচন করবেন আইভী এমন বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

বুধবার (১৮ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল, কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে বঙ্গসাথী ক্লাবের উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তারা এমন মন্তব্যে করেন।

বঙ্গসার্থী ক্লাবের সভাপতি আহাম্মদ রেজা উজ্জলের সভাপতিত্বে গোলাম সারোয়ার শুভ সঞ্চালয়না উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দিপু সহ এলাকার পঞ্চায়েতের নেতৃবৃন্দরা।

সাবেক আইভী দীর্ঘ দিন ধরে কারাগারে নিয়ে রাফিউর রাব্বি বলেন, আমরা তার মঙ্গল কামনা করি। শেখ হাসিনার যে বিচার ব্যবস্থা ধারাবাহিকতা এখনো বহাল তবিয়তে রয়েছে। এখনো বিচার ব্যবস্থা অবসান চাই। আইভী সুবিচার পাবেন, তিনি ন্যায়বিচারের মধ্য দিয়ে মুক্তি পাবেন। সকল বন্দিদের ন্যায় বিচার প্রত্যাশা করি। এই যে হত্যা খুন গুম যারা শিকার হয়েছেন তাদের পরিবার যেন ন্যায় বিচার পায়। সেই নিশ্চিতায় চেয়ে আজকের বক্তব্য শেষ করছি।

অন্যদিকে মাহবুবুর রহমান মাসুম বলেছেন, আইভীকে যেভাবে হাইকোর্টের জামিন হয় তাকে আরো ৫টি মামলা শ্যোন এরেষ্ট দেখায়। এক সাথে সব মামলা দিলে কি ক্ষতি ছিলো। যত রাজনীতি প্রলেপ চেষ্টা করেন না কেনো। আমি চিনি একজনকে তিনি হলেন সেলিনা হায়াৎ আইভী। তিনি নারায়ণগঞ্জ সন্ত্রাস বিরোধী নেত্রী।

তাকে কারাগারে রেখে কি জনপ্রিয়তাকে নষ্ট করতে পারবেন। কারাগারে রেখে কি আইভী অস্থিত বিলীন করতে পারবেন। আইভী উন্নয়ন ছড়িয়ে রয়েছে সিদ্ধিরগঞ্জ বন্দর শহরের প্রতিটি এলাকায়। আইন সু-শাসন বর্তমান হয়ে থাকে তাহলে আইভী দোষী হলে শাস্তি পাবেন, অদোষীকে কেনো কারাগারে রাখবেন। জেলখানা বসে মেয়র আইভী নির্বাচন করবেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন