নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

না’গঞ্জ সদরে ফিলিং স্টেশন পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন

জাহাঙ্গীর হোসেন

প্রকাশ: ১৬:৫৭, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৬:৫৭, ২৫ মার্চ ২০২৬

না’গঞ্জ সদরে ফিলিং স্টেশন পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন

জ্বালানি তেলের যথাযথ সরবরাহ ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে মঙ্গলবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জ সদরের ফিলিং স্টেশন গুলো পরিদর্শন করেছেন সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। 

পরিদর্শন কালে প্রতিটি ফিলিং স্টেশনের জ্বালানি তেলের মজুদ ও বিপণনের তথ্য যাছাই করা হয়। এছাড়াও অবৈধভাবে কেউ মজুদ করছে কিনা নিশ্চিত হওয়ার লক্ষ্যে গোদনাইলের দুইটি ট্যাংক লরিতে অভিযান পরিচালনা করা হয়। 

উক্ত অভিযান পরিচালনাকালে সঠিকভাবে মজুদ ও বিক্রয়ের তথ্য সংরক্ষণ না করা এবং স্টক রেজিস্টারের তথ্যের সহিত রিজার্ভের তেলের মজুদের গড়মিল থাকায় সাহারা ট্রেডিংকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন।  এসময় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক সহ পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন