শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৯:৪৬, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৩১, ২৬ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আটটায় নগর ভবন থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিশাল স্বাধীনতা দিবসের র্যালি করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নূর কুতুব উল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।