শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৩:২৪, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:২৩, ২৬ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।
২৬ মার্চ (বৃহস্পতিবার) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাষাড়ায় অবস্থিত স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।