নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

প্রকাশ: ১৮:২৮, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:৩৮, ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬” উদযাপন করা হয়।

দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ চাষাড়া বিজয়স্তম্ভে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী পুলিশ সদস্য এবং সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী।   

পুষ্পস্তবক অর্পণ শেষে  রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. ইব্রাহিম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,  সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মো. মেহেদী ইসলাম প্রমুখ।এছাড়াও নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন