নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

পরিচ্ছন্নতার অভাব এবং মূল্য তালিকা প্রদর্শনে অনিয়মে

সেন্ট্রাল ও মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৩, ৭ এপ্রিল ২০২৬

সেন্ট্রাল ও মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতার অভাব এবং মূল্য তালিকা প্রদর্শনে অনিয়মের অভিযোগে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো- শহরের নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত সেন্ট্রাল মেডিক্যাল সার্ভিস এবং বিবি রোডের মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টার।

এদের মধ্যে সেন্ট্রাল মেডিক্যাল সার্ভিসকে ২০ হাজার টাকা ও মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টার-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাশেদ খান এইঅভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর মডেল থানা পুলিশের একটি দলও উপস্থিত ছিল।

 নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান এর সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন