শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৩৭, ৮ এপ্রিল ২০২৬
নারায়নগঞ্জ সদর, নৌ - ফাঁড়ি পুলিশের রহস্যজনক নীরবতায় নিষিদ্ধ ঘোষিত ঝাটকা মাছ বিক্রির নিরাপদ স্থান হয়ে উঠেছে ৫ নং মাছ বাজার ঘাট। প্রতিদিন ভোরে ২/৩ ধাপে টন-টন ঝাটকা মাছ শহরের শীতলক্ষা নদীর তীরে ৫ নং মাছঘাটের বিএনপির নেতা পরিচয়ে মজিবুর, আলমগীর, জাহাঙ্গীর, মানিক, নাজিররা সেন্ডিকেট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে সচেতন মহলের অভিযোগ।
সরকারের কঠোর অবস্থানকে ডোন্ট কেয়ার মোডে প্রশাসনের নীরবতায় পোয়াবারো তারা। বুধবার সকালে ট্রাকযোগে সেন্ডিকেট ৪/৫ টন ঝাটকা মাছ এনে বিক্রি করে। পাইকারি এবারেজ ২ শত টাকা, খুচরা বাজারে এবারেজ ৩শ হতে ৩৫০ টাকা বিক্রি হচ্ছে। দেখেও সকল সেক্টর নীরব ভূমিকা পালন করেছে।
সূত্র মতে, নারায়নগঞ্জ ৫ নং মাছ বাজারের অবৈধ সেন্ডিকেট। ঝাটকা মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে সরকারের মৎস্য অধিদপ্তর কঠোর অবস্থানে গিয়েও পেরে উঠছে না।
নারায়ণগঞ্জ -৫ নং মাছ বাজারের আড়ৎদার মজিবুর, আলমগীর, জাহাঙ্গীর তিন সহোদরের সেন্ডিকেটের কবলে যেন অসহায় খোদ প্রশাসনই। এই সহোদর সেন্ডিকেটের সাথে মানিক মিয়া, আব্দুর রশিদ, নাজির হোসেনরা যৌথ প্রযোজনায় অবৈধ ঝাটকা মাছ বাজারে তুলে ওপেন বিক্রি করেছে। প্রশাসনের কঠোরতার পরও মাছের আড়তদার সমিতির নেতারা ধরাকে সরা ঞ্জান করে চালিয়ে যাচ্ছেন।
দেশের আইনকে অমান্য করে মজিবুররা যে অনৈতিক কাজে সমর্থন করে দলের সুনাম নষ্ট করছে। মাছ ঘাটে প্রশাসনের কঠোর অবস্থান কামনা করেছেন সচেতন মহল।