শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪২, ১১ এপ্রিল ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা পরিষদ, নারায়ণগঞ্জের উদ্যোগে শনিবার (১১ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
এছাড়াও সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য ত্যাগের কথা স্মরণ করে বলেন যে, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার কারণেই আজ আমরা একটি স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা হিসেবে চেক তুলে দেন।বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা করায় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে ধন্যবাদ জানান।