নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

শহরের ফুটপাত হকার মুক্তকরণ কার্যক্রমে

নাসিক প্রশাসককে নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর ফুলেল শুভেচ্ছা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৭, ১৪ এপ্রিল ২০২৬

নাসিক প্রশাসককে নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক ও ফুটপাত হকারমুক্তকরণে সিটি করপোরেশনের সফল উদ্যোগ ও বাস্তবায়ন কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয় । 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিঃ আমিনুজ্জামান মৃধা এবং পরিচালনা পর্ষদেও সদস্যবৃন্দ— মোঃ জাহিদ হোসেন, হারুন-অর-রশীদ, আলতাফ হোসেন, উজ্জ্বল হোসেন, এড. শেখ গোলাম মোর্শেদ (গালীব), খান আব্দুল কাদির মাহবুব বাবু, কাজী আব্দুস সাত্তার ও এড. ইন্দ্রজিৎ সাহা (দীপক) সহ বিপুল সংখ্যাক ক্লাব সদস্য ও সদস্যপরিবার ।

ক্লাবের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে নারায়ণগঞ্জ শহর একটি পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও আধুনিক নগরীতে পরিণত হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন