নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আইটি স্কুল-খানপুর হাসপাতাল সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩:০০, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৩৬, ১৫ এপ্রিল ২০২৬

আইটি স্কুল-খানপুর হাসপাতাল সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সাখাওয়াত

নারায়ণগঞ্জ‎ শহরের হাজীগঞ্জ আইটি স্কুল থেকে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। 
‎
‎বুধবার ( ১৫ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় শহরের হাজীগঞ্জ আইটি স্কুল মোড়ে দোয়ার মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি। 
‎
‎এদিকে হাজীগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি সড়কটির সংস্কারের উদ্বোধন করায় ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা পাশপাশি ধন্যবাদ জানান তারা। 
‎
‎এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুল, সহ-সভাপতি মীর ইয়ামিন আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সুমন, ফতুল্লা ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টিপু, বিশিষ্ট সমাজসেবক ডাঃ রফিকুল ইসলাম, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, ফয়সাল আহমেদ, আব্দুল কাদির যুবদল নেতা শেখ আব্দুল হালিম, নাছের হক ইমন, রেজাউল করিম রেজা, আরিফুল ইসলাম নয়ন, রবিউল ইসলাম, মো. রতন, আব্দুল মালেক নান্টু,আনিসুর রহমান মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন