নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

‎জিসানের শিশু পুত্রের অস্ত্রোপচার, রাকিবের পক্ষে খোঁজ নিলেন সজল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৪:০৫, ১৫ এপ্রিল ২০২৬

‎জিসানের শিশু পুত্রের অস্ত্রোপচার, রাকিবের পক্ষে খোঁজ নিলেন সজল

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জিসানের শিশু পুত্রের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। 
‎
‎শহরের খানপুর আল হেরা হাসপাতালে এ অস্ত্রোপচারটি মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিবের সহযোগিতায় সম্পন্ন হয়।
‎
‎বুধবার (১৫ এপ্রিল) সকালে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
‎
‎এ সময় তিনি রাকিবুল ইসলাম রাকিবের পক্ষ থেকে শিশুটির সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
‎
‎সজল বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার পরিচয়। রাকিবুল ইসলাম রাকিব সবসময় মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকেন, এটিও তারই একটি দৃষ্টান্ত।
‎
‎এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন