নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বিএনপি নেতা হাজী ফারুক হোসেনের বাইপাস সার্জারি, দোয়া চেয়েছেন পরিবার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩৩, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৩৩, ১৫ এপ্রিল ২০২৬

বিএনপি নেতা হাজী ফারুক হোসেনের বাইপাস সার্জারি, দোয়া চেয়েছেন পরিবার

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোঃ ফারুক হোসেনের বাইপাস সার্জারি আজ (বাংলাদেশ সময়) বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হসপিটাল-এ তার এ অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে মহানগর বিএনপির সদস্য আমিনুল ইসলাম মিঠু নারায়ণগঞ্জবাসীর
কাছে দোয়া চেয়েছেন, তিনি যেন দ্রুত ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনীতিতে ভূমিকা রাখতে পারেন।

উল্লেখ্য, ফারুক হোসেন দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন