নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিটি পার্কের লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১০:৩২, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:৩৬, ১৮ এপ্রিল ২০২৬

সিটি পার্কের লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের জল্লাপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলো- সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। তারা নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকার আলমাস মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

জানা যায়, বিকেলে দুই ভাই মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে লেকের পাড়ে তাদের পাঞ্জাবি ও জুতা দেখতে পেয়ে সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় পানিতে নেমে খোঁজ শুরু করা হয়। প্রথমে আল আমিন এবং পরে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশু দু’জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এম এ মান্নানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন