নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

যানজট নিরসনে সকলের সহযোগীতা চেয়েছেন টিআই করিম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

প্রকাশ: ১৯:৫০, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৫২, ১৮ এপ্রিল ২০২৬

যানজট নিরসনে সকলের সহযোগীতা চেয়েছেন টিআই করিম

নারায়ণগঞ্জ শহরে অবৈধ ফুটপাত ও সড়কে যানজট নিরসনে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, সচেতন মহল সহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সির নির্দেশনায় নতুন করে বসানো অবৈধ ফুটপাত উচ্ছেদ ও সড়কে গাড়ি চলাচলে শৃঙ্খলা আনার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ  ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল করিম এর নেতৃত্বে গলাচিপা মোড় থেকে চাষাড়া মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি সড়কে গাড়ি সুশৃংখলভাবে ভাবে চলাচলের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। শৃঙ্খলা ভাবে গাড়ি চললে অনেকটা জ্যাম কম হবে বলে মনে করেন ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল করিম। 

তিনি বলেন, গাড়ি চলাচলে শৃঙ্খলা আনার জন্য চাষাড়া থেকে বিবি রোড পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রং পার্কিংয়ের জন্য মামলা এবং গাড়ী আটক করা হয়েছে । ফুটপাতে কিছু দোকান বসেছিল সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। 

অভিযান শেষে তিনি আরও জানান, সাধারণ মানুষের কথা চিন্তা করে সুশীল সমাজ, রাজনীতিবিদ, প্রশাসন সহ সকলে মিলে অবৈধ ফুটপাত উচ্ছেদ করেছে। সাধারণ মানুষ এখন ভালোভাবে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে যাতায়াত করতে পারছে। সড়কে গাড়িও ঠিকভাবে এগুতে পারছে।

প্রত্যাশা অনুযায়ী জ্যাম এখনো পুরোপুরি কমছেনা। কারন উচ্ছেদের পূর্ব থেকেই তেল সংকট চলছে। যখন পাম্পগুলোতে তেলের জন্য লাইন হয় তখন স্বাভাবিকভাবেই কৃত্রিম জ্যামের সৃষ্টি হয়। 

পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী বর্তমানে আমরা ফুটপাতে কোন হকার বসতে দিচ্ছিনা। আমরা কাউকে দোষ দিবোনা, সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজটও নিরসন করতে পারবো। 

আমরা চাই নারায়ণগঞ্জের মানুষ যেন নির্বিঘ্নে সড়কে চলাচল করতে পারে সেজন্য সকলেই সহযোগিতা করে এসেছেন এবং ভবিষ্যতেও  সহযোগীতা কামনা করছি।

এসময় ট্রাফিক ইন্সপেক্টর হানিফ, ট্রাফিক ইন্সপেক্টর শাহাদাত সহ পুলিশ প্রশাসনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন