শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:০৯, ২৮ এপ্রিল ২০২৬
পরিবেশ অধিদপ্তরের “মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ” শীর্ষক প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে পরিবেশ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। এ সময় সভায় জেলা প্রশাসকের পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সিফাত উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম রাসেদ।
সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের উপপরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) সৈয়দ আহাম্মদ কবির।
এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী পরিচালক জনাব মো. মোবারক হোসেন, জনাব মো. রাসেল মাহমুদ এবং পরির্দশক জনাব টিটু বড়ুয়া, জনাব মো. হুজ্জাতুল ইসলাম ও জনাব রিমা খাতুন।
এছাড়া বিভিন্ন পরিবেশ বিষয়ক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ হতে সভায় বক্তব্য প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ হতে নিয়মিত এ ধরণের অনুষ্ঠান আয়োজন করা হবে।