নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

নাসিকের উচ্ছেদ কর্মীদের ওপর হামলা, ১৬০ হকারের বিরুদ্ধে মামলা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১:২৮, ৬ মে ২০২৬

নাসিকের উচ্ছেদ কর্মীদের ওপর হামলা, ১৬০ হকারের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উচ্ছেদ কর্মীদের উপর হকারদের হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  মঙ্গলবার (৫ মে) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১০ জন হকারের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা মিজানুর রহমান। তাৎক্ষনিক অভিযুক্ত ১০ জন হকারের নাম জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

প্রসঙ্গত,  গত ৪ মে সোমবার বিকেলে  প্রতিদিনের মতো নগরীর বিভিন্ন সড়কে হকার উচ্ছেদ কার্যক্রম শুরু করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কাজে নিয়োজিত কর্মচারীরা। এসময় নগরীর প্রেসক্লাবের সামনে হকাররা মিছিল নিয়ে এসে কর্মচারীদের ওপর হামলা চালায়। 

এতে জাহাঙ্গীর ও রুহুল নামে দুই কর্মচারীসহ অন্তত পাঁচজন আহত হন। হামলার সময় আহতদের কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। তবে হামলাকারী হকারদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ওই সমেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, হকারদের এমন আচরণ অত্যন্ত বাড়াবাড়ি। তাদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা চলছিল। 

কিন্তু ধৈর্য্য না রেখে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। যারা হামলায় জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন