নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৪:৪৪, ৬ মে ২০২৬

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

বুধবার (৬ মে) সকালে শীতলক্ষ্যা নদীর কেরোসিন ঘাটের সামনে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। 

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

মরদেহটি কয়েকদিন আগের হাওয়ায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে মরদেহটির নাম পরিচয় জানা যায়নি, নিহতের আনুমানিক বয়স ৩০ বছর।

নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান খান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

লাস্টের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

 নিহতের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে বলে তিনি জানান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন