নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বর্তমান পরিবেশ পরিস্থিতি ঠিক করতে কিছুদিন সময় লাগবে : এমপি কালাম

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১৩, ৭ মে ২০২৬

বর্তমান পরিবেশ পরিস্থিতি ঠিক করতে কিছুদিন সময় লাগবে : এমপি কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম বর্তমান আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বলেন, যেহেতু নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল। এখানে বহিরাগত মানুষের সংখ্যা বেশী। কিন্তু আমাদের দায়িত্ব বেশী।

বর্তমানে যে পরিবেশ প্রশাসনে বিরাজ করছে সেটা ঠিক করতে কিছুদিন সময় লাগবে। প্রতিটি এলাকার মানুষ জানে কে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ছিনতাইকারী। কিন্তু তথ্য কেউ দেয় না কারন সবাই নিরাপত্তা চায়। তাই বলবো সকলকে নিজের অবস্থান থেকে সমাজের জন্য এগিয়ে আসতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল নিউজ আলোর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে আলী আহাম্মদ চুনকা পাঠাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ সময় তিনি আরও বলেন, যদি কোন জিনিসকে সৃষ্টিশীল করতে চান তাহলে তার নির্দিষ্ট অবয়ব থাকতে হয়। কিন্তু যখন এটা অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন আর প্রতিযোগিতা থাকেনা সেখানে স্বার্থ সংশ্লিষ্টতা চলে আসে। এখানে আর নিয়ন্ত্রন নেই।

সম্পাদকবৃন্দের প্রতি আহ্বান থাকবে কাউকে নিযুক্ত করলে তার প্রতি সঠিক মূল্যায়ন করুন। নিউজ আলো শুধু আলোতেই থাকবেনা আলোর বিস্মরণ ঘটাতে হবে, সত্য এবং ন্যায়ের। যেটার দ্বায়িত্ব শুধুমাত্র আপনাদের। আপনাদের নিয়ে খুব শীঘ্রই আমরা বসবো। 

নিউজ আলোর বার্তা সম্পাদক মোক্তার হোসেনের সভাপতিত্ব ও আহমেদ শরীফ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী, ইব্রাহিম খলিল, জহিরুল ইসলাম বিদ্যুৎ, মশিউর রহমান প্রমুখ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন