নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বরফকল খেলার মাঠে গরুর হাট ইজারানা দেয়ার দাবিতে স্মারক লিপি প্রদান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২১, ১০ মে ২০২৬

বরফকল খেলার মাঠে গরুর হাট ইজারানা দেয়ার দাবিতে স্মারক লিপি প্রদান

বরফকল  খেলার মাঠে গরুর হাট ইজারা না দেয়ার দাবিতে শাপলা ক্রিড় সংসদের স্মারক লিপি প্রদান করেছেন রোববার (১০ মে) সকালে জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সংশ্লিষ্ট প্রতষ্ঠান গুলোতে তারা এই স্মারকলিপি প্রদান করেন। শাপলা সংসদের সদস্য ও এলাকাবাসী তারা দাবি করেন খেলার মাঠে গরুর হাট ইজারা না দেয়ার দাবিতে আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোতে আমরা স্মারকলিপি দিয়েছে আমরা জানতে পেরেছি বিভিন্ন ভাবে তারা চেষ্টা চালাচ্ছে খেলার মাঠগুলোতে হাটে ইজারা নেয়ার।

খেলার মাঠে হাট বসালে খেলাধুলার অনুপযোগি হয়ে দাড়ায়। এবং দির্ঘ দিন মাঠে অনুপযোগি থাকা শিশু খেলাধুলার বিকাশে বিঘ্ন সৃষ্টি হয়।  বরফকল মাঠে  এলাকাবাসী দীর্ঘদিন খেলাধুলা করে আসছে শাপলা ক্রিড়া সংসদ থেকে শুরু করে থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় তৈরি হয়েছে। এই মাঠে থেকে অনেক জাতীয় পর্যায়ে ফুটবলার তৈরি হয়েছে যেমন: সম্রাট হোসেন এ্যামিলি, স্বপন, চন্দন, নজরুল, সুজন, তপু, রিয়াজ, শাহাজাদা, হীরা সহ আরও অনেকে। জুনিয়র লেভেলে এখানো খেলে আসছে।

আমরা বৃহত্তর খানপুর, নগর খানপুর, তল্লা, হাজীগঞ্জ, এম সার্কেস, পানির কল এলাকাবাসী বরফকল মাঠে দীর্ঘদিন যাবৎ খেলাধুলা করে আসছে শাপলা ক্রিড়া সংসদ, মহসীন ক্লাব, পোলস্টার ক্লাব, ডায়মন্ড ক্লাব, সমাজ উন্নয়ন পরিষদ সহ এলাকার বাসিন্দাগণ। 

আমরা জানতে পারলাম এই মাঠকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুর হাট হিসেবে ইজারা দেওয়া ও নেওয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে আমাদের শিশুদের আউটডোর এ্যক্টিভিটিস আশংকাজনক হারে হ্রাস পাচ্ছে। তাদের সবসময় খেলার সাথী হয়ে উঠেছে মোবাইল সহ বিভিন্ন গেজেট। এভাবে দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে। ফলে একদিকে যেমন শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, তেমন নানারকম রোগ বাসা বাধছে দেহে।

এই মাঠে গরুর হাট দিলে এই মাঠটিতে খেলাধুলার অনুপোযোগী  হয়ে পরবে এবং মাঠে বিভিন্ন রকম ভাইরাস জনিত রোগে ছেলেরা আক্রান্ত  হবার ঝুঁকি থাকে। তাই আমরা দাবি জানাই সকল খেলার মাঠ গুলোতে গরুর হাটের ইজারা না দেয়ার দাবি জানাই।

‎ এসময়  উপিস্থিত ছিলেন জাতীয় দলের সাবেকে খেলোয়াড় ও শাপলা ক্রিয়া সংসদের সদস্য  স্বপ্ন,  নজরুল ইসলাম, মো. ইসালউদ্দিন, ঢাকা প্রথম বিভাগের লীগের সাবেক খেলোয়াড় মো রায়হান, এলকার পক্ষ থেকে আক্তার হোসেন।

এসময় ইসালউদ্দিন দাবি করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসকের কাছে স্মারকলিপি কপি জমা দেয়ার পরও প্রশাসকের সাক্ষাৎত পাননি। অনেকই সাক্ষাৎ পেলেও আমরা সাক্ষাতের সুযোগ পাইনি। আমরা স্মারক লিপি রেখে চলে আসছি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন