নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন

বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলাই ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল লক্ষ্য

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৫, ১৩ মে ২০২৬ | আপডেট: ২২:০৫, ১৩ মে ২০২৬

বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলাই ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল লক্ষ্য

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আগামী জুলাই মাস থেকে নারায়ণগঞ্জে ফ্যামিলি কার্ডের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু হবে। প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তার আওতায় আনতে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। বাদ পড়া দরিদ্রদের অন্তর্ভুক্ত করে একটি বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। বুধবার (১৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় ফ্যামেলি কার্ড কার্যক্রম ছাড়াও সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান আরও জানান,  ৩৮ কোটি টাকা ব্যয়ে  এ যাবত ৩৭ হাজার ৫৬৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে আরও প্রায় ৪৮ হাজার পরিবারকে ফ্যামিলি  কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকদের সহায়তা বৃদ্ধি করা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করা।

এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতাও কামনা করে বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সচেতন করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  
 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন