নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

পুলিশ সুপার ও প্রশাসকের সঙ্গে আমরা জুলাই যোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৯, ১৪ মে ২০২৬

পুলিশ সুপার ও প্রশাসকের সঙ্গে আমরা জুলাই যোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ

‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের নারায়ণগঞ্জের জেলা শাখা এবং মহানগর শাখার নেতৃবন্দ বৃহস্পতিবার (১৪ মে) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এসময় জুলাই যোদ্ধারা ফুল দিয়ে তাদের সাথে শুভেচ্ছা জানান এবং জেলা ও মহানগর শাখার কমিটির তালিকা তাদেরকে প্রদান করেন। পরবর্তীতে নেতৃবৃন্দ জেলার জুলাই যোদ্ধাদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

এসময় আমরা জুলাই যোদ্ধা সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক মাহাবুল আলম ও সদস্য সচিব মোহাজ্জেম হোসেন সাগর এবং মহানগর কমিটি আহ্বায়ক মেহেদী হাছান মিরাজ ও সদস্য সচিব আলিমুল ইসলাম সিফাত নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দিলসাদ আফরিন, নাইমুর রনক খান, মেহেদী হাসান, কাউসার আহমেদ সুমন, সদস্য শাহাদাত হোসেন রনি, আল আমিন, রবিন সরকার পায়েল, রজব হাওলাদার ফাহিম এবং মাহামুদুর রহমান নুর।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন