নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

১৬ লাখ টাকার ‘ভয়ংকর বিষু’ সৈয়দপুর কড়ইতলা পশুর হাটে আকর্ষণের কেন্দ্রবিন্দু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৫, ২২ মে ২০২৬

১৬ লাখ টাকার ‘ভয়ংকর বিষু’ সৈয়দপুর কড়ইতলা পশুর হাটে আকর্ষণের কেন্দ্রবিন্দু

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইজারাদারকৃত শহরের ১৮নং ওয়ার্ডের সৈয়দপুর কড়ইতলা কোরবানির পশুর অস্থায়ী হাটে ক্রেতা ও দর্শনার্থীদের নজর কেড়েছে বিশাল আকৃতির একটি গরু। পাবনার খামারি ও বেপারী হাকিম ভাণ্ডারি হাটে নিয়ে এসেছেন ‘ভয়ংকর বিষু’ নামের এই গরুটি।

‎‎জানা গেছে, গরুটির ওজন প্রায় এক হাজার কেজি। বিশাল দেহের কারণে হাটে আসা মানুষজন গরুটিকে এক নজর দেখতে ভিড় করছেন এবং অনেকেই ছবি ও ভিডিও ধারণ করছেন।
‎‎বেপারী হাকিম ভাণ্ডারি জানান, দীর্ঘদিন ধরে বিশেষ যত্নে দেশীয় খাবার খাইয়ে গরুটি লালন-পালন করা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে তিনি গরুটির দাম হাঁকাচ্ছেন ১৬ লাখ টাকা।

‎‎হাট সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরের মতো এবারও সৈয়দপুর কড়ইতলা পশুর হাটে বড় আকারের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ দেখা যাচ্ছে। তবে ‘ভয়ংকর বিষু’ তার বিশাল আকৃতি ও উচ্চ মূল্যের কারণে হাটের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন