নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আলীরটেক ইউনিয়নবাসীকে সৌরভের ঈদুল আযহার শুভেচ্ছা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১১:৫৫, ২৫ মে ২০২৬ | আপডেট: ১৪:৩৭, ২৫ মে ২০২৬

আলীরটেক ইউনিয়নবাসীকে সৌরভের ঈদুল আযহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন আলীরটেক ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী হাসান সৌরভ।
‎
‎এক শুভেচ্ছা বার্তায় তিনি আলীরটেক ইউনিয়নবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
‎
‎তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ধৈর্য, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.) এর ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
‎
‎ইউনিয়নের মানুষ সবসময় শান্তিপ্রিয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। আমি বিশ্বাস করি, সকলের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ভালোবাসার মাধ্যমে আমাদের ইউনিয়নকে আরও উন্নত ও আধুনিক হিসেবে গড়ে তোলা সম্ভব। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই, সেটিই হোক আমাদের অঙ্গীকার।"
‎
‎তিনি বলেন, "আমি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করার চেষ্টা করছি। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমাকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও আলীরটেক  ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যেতে চাই। জনগণের কল্যাণই হবে আমার প্রধান লক্ষ্য।"
‎
‎শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, "বর্তমান সময়ে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হানাহানি, বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি মানবিক ও সুন্দর সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।”
‎
‎বার্তার শেষে আলী হাসান সৌরভ বলেন, "পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতিকে সকল দুর্যোগ ও অশান্তি থেকে হেফাজত করুন। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।"

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন