নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

গোগনগর ইউনিয়ন বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আক্তার হোসেন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৩৩, ২৫ মে ২০২৬

গোগনগর ইউনিয়ন বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আক্তার হোসেন

‎নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন গোগনগর ইউনিয়নবাসী তথা সমগ্র মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদ-উল-আযহার অফুরন্ত শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন। ‎এক শুভেচ্ছা বিবৃতিতে তিনি জানান, ‘গোগনগর ইউনিয়নবাসী তথা সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-আযহার অফুরন্ত শুভেচ্ছা জানাচ্ছি।
‎
‎ত্যাগের মহিমায় উদ্ভাসিত হউক প্রতিটি মুমিনের জীবন। এই ঈদ যাতে আমাদের মাঝে ভোগে নয় ত্যাগেই সুখ এবং মানুষের কল্যাণে কাজ করা ও সকলের সাথে সবকিছু ভাগাভাগি করে জীবন উপভোগ করার মানসিকতা জাগ্রত করে তোলে সেই প্রত্যাশা জানাচ্ছি। সবাইকে জানাই ঈদ মোবারক’।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন