শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:২৩, ৬ জুন ২০২৬
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের এক সহযোগী পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলো— পটুয়াখালী জেলার সদর থানার সাইদুল ইসলামের ছেলে মেহেদী (২২), নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকার সাইফুল ইসলামের ছেলে পায়েল (২৩) এবং দেওভোগ নাগবাড়ি এলাকার মো. সেলিমের ছেলে মো. সৌরভ (২৫)।
পর তাদের দেহ তল্লাশি করে একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার এবং দুইটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে আমলাপাড়াস্থ এসকে ব্যানার্জী রোডের মসজিদ মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের হ গ্রেফতার করা হয়।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে ছিনতাইকারী দমনে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানিক দলটি শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমলাপাড়ার মারুফ স্টোর নামক মুদি দোকানের সামনে অবস্থান নেয়।
এ সমঢপুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই তিনজনকে
দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দেশীয় অস্ত্রসহ ওই স্থানে সমবেত হয়ে পথচারী ও যানবাহন আরোহীদের জিম্মি করে মালামাল লুটের পরিকল্পনা করছিল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার অপরাধী। তারা দীর্ঘদিন ধরে আমলাপাড়া ও চাষাড়া এলাকাসহ শহরের বিভিন্ন পয়েন্টে পথচারী, রিকশা ও মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা ও মূল্যবান মালামাল লুট করে আসছিল।
অনেক ক্ষেত্রে তারা অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষকে গুরুতর জখমও করতো। গতাদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাই-ডাকাতিসহ সব ধরণের অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।