নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সবার সম্মিলিত সচেতনতাই হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে পারে : মামুন মাহমুদ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

প্রকাশ: ১৪:২৫, ১০ জুন ২০২৬ | আপডেট: ১৪:২৬, ১০ জুন ২০২৬

সবার সম্মিলিত সচেতনতাই হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে পারে : মামুন মাহমুদ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, প্রচণ্ড গরমে বাইরে বের হলে ছাতা ব্যবহার, প্রচুর পানি পান এবং প্রয়োজনে ছায়ায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছি। সবার সম্মিলিত সচেতনতাই হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে পারে।

প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোক থেকে জনগণকে রক্ষা ও সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ছাতা, হাতপাখা বিতরণ এবং পানিপানের ৭ দিনব্যাপী কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

বুধবার (১০ জুন) দুপুরে নগরীর ব্যস্ততম এলাকা চাষাঢ়ায় অধ্যাপক মামুন মাহমুদ এ কর্মসূচির উদ্বোধন করেন

এ সময় তিনি আরও বলেন, দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও পথচারীরা হিটস্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন হিসেবে সব সময় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে সচেতন করার পাশাপাশি তাৎক্ষণিক সহায়তা দিতে চাই।

আয়োজকরা জানান, কর্মসূচির অংশ হিসেবে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা চাষাঢ়া, ২ নম্বর রেলগেট, কালিরবাজারসহ নগরীর বিভিন্ন জনবহুল স্থানে পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে ছাতা, হাতপাখা ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।

এছাড়াও আগামী ৭ দিন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্যরা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন