শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৫৯, ১০ জুন ২০২৬
নারায়ণগঞ্জে পুলিশ সদস্য, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতি নিশ্চিত করে জীবন ও সম্পদের ক্ষতি কমানোর প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ লাইন্সে জেলা পুলিশ ও বিআরটিএর যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাহবুবুর রহমান। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মেহেদী হাসান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম এবং বিআরটিএর মোটরযান পরিদর্শক ওসমান গনি প্রমুখ।
নারায়ণগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাহবুবুর রহমান জানান, মোট ৬০ জন প্রশিক্ষণার্থীকে শব্দদূষণের ক্ষতিকর দিক, পরিবেশের ওপর এর প্রভাব এবং সামাজিক অবক্ষয়ের বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি অতিরিক্ত শব্দ ব্যবহার নিয়ন্ত্রণে সকলের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, শব্দদূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সমাজের প্রতিটি ক্ষেত্রে শব্দ নিয়ন্ত্রণ জরুরি।