শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৫:১১, ১১ জুন ২০২৬
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার চোলাই মদ এবং ২৫ পুড়িয়া গাঁজাসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মিঠু মিয়া (৪০), পাভেল (৩৭), রবিন হোসেন (৩১), হাসিবুর রহমান জিহাদ (২৬), মাইনদ্দিন (২৫), শরিফ হোসেন (৩৭), রিফাত মিয়া (২৫), দুলাল মিয়া (৪০) ও দেলোয়ার হোসেন (৬২)।
বুধবার (১০ জুন) দিবাগত রাত ৯টা ২৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে মিঠু মিয়ার বিরুদ্ধে পাঁচটি এবং পাভেলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা চলমান রয়েছে। এছাড়া অন্যান্যদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।