নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শাহজালাল (রহঃ) হাসপাতালের প্যাথলজি কার্যক্রমের উদ্বোধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৬, ১৭ জুন ২০২৬ | আপডেট: ২২:৩৬, ১৭ জুন ২০২৬

শাহজালাল (রহঃ) হাসপাতালের প্যাথলজি কার্যক্রমের উদ্বোধন

নারায়ণগঞ্জ নগরীর চানমারি এলাকায় অবস্থিত শাহজালাল (রহঃ) হাসপাতালে আধুনিক প্যাথলজি কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার (১৭ জুন) দুপুরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, পল্লী চিকিৎসকেরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এ সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানিয়ে বক্তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
‎
‎বক্তারা আরও বলেন, শাহজালাল (রহঃ) হাসপাতালের নতুন প্যাথলজি কার্যক্রমের মাধ্যমে স্বল্প খরচে নির্ভুল ও মানসম্মত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে গরিব ও অসহায় রোগীদের জন্য সেবামূলক মনোভাব নিয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে তারা সহজে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।
‎
‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সদস্য, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক মো. শাহ আলম, অধ্যাপক কাজী তানভীর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুক্তার হোসেন, সহ-সভাপতি এস.এম. শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম দুলাল, মইনুল ইসলাম জুয়েল এবং ফরিদ উদ্দিন।
‎
‎বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শাহজালাল (রহঃ) ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানসহ চিকিৎসক, পল্লী চিকিৎসক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠান শেষে হাসপাতালের নতুন প্যাথলজি বিভাগের সফলতা, রোগীদের কল্যাণ এবং দেশের মানুষের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন