নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং–২৫৫৮)

নিতাইগঞ্জে পরিবেশ রক্ষা, মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রতিবাদী বিক্ষোভ মিছিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫৬, ২১ জুন ২০২৬ | আপডেট: ২৩:০১, ২১ জুন ২০২৬

নিতাইগঞ্জে পরিবেশ রক্ষা, মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রতিবাদী বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর  চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে সুন্দর পরিবেশ রক্ষা এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং–২৫৫৮)-এর উদ্যোগে প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২১ জুন) বিকেল ৩টায় ট্রাক স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয় এলাকা থেকে শহরের মণ্ডলপাড়া প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

‎জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান আহম্মেদ হাসান ও সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহিদের নির্দেশনায় এবং সাংগঠনিক সম্পাদক সিকদার বাপ্পী চিশতীর নেতৃত্বে সন্ত্রাস ও মাদকবিরোধী এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

‎বক্তব্যে সিকদার বাপ্পী চিশতী বলেন, “আমাদের বিরুদ্ধে টর্চার সেল থাকার অভিযোগ আনা হচ্ছে। আমরা জানতে চাই, সেই তথাকথিত টর্চার সেল কোথায় আছে। প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য।”

‎তিনি আরও বলেন, “সমগ্র বাংলাদেশে তারেক রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকের এই বিক্ষোভ মিছিল। কিছুদিন ধরে শুনতে পাচ্ছি, নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ডে কিছু বহিরাগত এসে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। এতে শ্রমিকদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। প্রয়োজনে আমরা প্রশাসনকে সহযোগিতা করব।”

‎তিনি অভিযোগ করেন, “এই ট্রাক স্ট্যান্ডে বহিরাগতরা ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। অথচ দীর্ঘ নয় মাস ধরে এই প্রতিষ্ঠান শ্রমিকদের স্বার্থে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।

হাসান আহম্মেদ, সহিদ ও বাপ্পীর নেতৃত্বে এখানে আইনবহির্ভূত কোনো কার্যক্রম পরিচালিত হয় না। যদি কেউ সংগঠনের নেতাদের নাম ব্যবহার করে অপকর্ম করে, তার দায় সংগঠন নেবে না। যারা টর্চার সেলের নামে অপপ্রচার চালাচ্ছে, তাদেরও খুঁজে বের করার আহ্বান জানাই প্রশাসনের প্রতি।”

‎সংগঠনের সহ-সভাপতি মালেক সর্দার বলেন, “আমি ৪৫ বছর ধরে গাড়ি চালাই। কখনও দেখিনি চালকরা মাদক বিক্রি করে। বিভিন্ন এলাকা থেকে বহিরাগতরা গোপনে এসে মাদক বিক্রি করে। প্রতিবাদ করলে তারা ছুরি-চাকুসহ অস্ত্র নিয়ে আসে। আমরা নিরীহ শ্রমিক, তাদের ভয়ে কর্মস্থল শেষে নিরাপদে বাড়ি ফিরতেও কষ্ট হয়। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত ট্রাক স্ট্যান্ড চাই।

‎এ সময় মিছিলে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মেহেদী হাসান লিটন, সহ-সভাপতি মালেক সর্দার, শাহজাহান, সালাউদ্দিন, সহিদুল ইসলাম, লুৎফুর রহমান মন্টু, যুগ্ম সম্পাদক আল সামাদ, সহ-সাধারণ সম্পাদক মস্তান প্রধান, খোরশেদ, হারুন, আওলাদ খন্দকার, কোষাধ্যক্ষ মাহাবুব রহমান, সহ-কোষাধ্যক্ষ সেন্টু হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন টিটু, মাসুদ রানা, সাত্তার, কালাম, দপ্তর সম্পাদক রহমতউল্লাহ রাজিব, সহ-দপ্তর সম্পাদক রফিক, প্রচার সম্পাদক পায়েল হোসেন আকাশ, নাইম, সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান সবুজ, ইব্রাহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার মোল্লা, মোক্তার খন্দকার, আইন ও দরকষাকষি সম্পাদক রবিন খান, সদস্য হান্নান, হামিদ, ফয়সাল রাসেল, আকরাম হোসেন, পারভেজ, নিশুসহ অসংখ্য শ্রমিক।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন