শিরোনাম:
পজেটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৪:৫৩, ২২ জুন ২০২৬ | আপডেট: ২২:০৮, ২২ জুন ২০২৬
নারায়ণগঞ্জ ড্রেজার সংস্থা শাখা জনতা ব্যাংক পিএলসি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্র্যান্ডিং উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সোমবার (২২ জুন) দুপুরে শহরের কিল্লারপুল এলাকায় অবস্থিত জনতা ব্যাংক পিএলসি’র ড্রেজার সংস্থা শাখার নতুন ব্র্যান্ডিংয়ের উদ্বোধন করেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ সূচনা করেন।
উদ্বোধন শেষে তিনি চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের জাহাজ রেস্টুরেন্টে আয়োজিত গ্রাহক সমাবেশে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ব্যাংকের দীর্ঘ ৫০ বছরের সেবা, গ্রাহক আস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
জনতা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি’র ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রুহিয়া আখতার এবং নারায়ণগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক কালা চাঁন ঘোষ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জনতা ব্যাংক পিএলসি’র ড্রেজার সংস্থা শাখার ব্যবস্থাপক তৌহিদ রেজা। তিনি শাখাটির দীর্ঘ পথচলা, গ্রাহকসেবা এবং ব্যাংকের আধুনিকায়ন কার্যক্রম তুলে ধরেন।
এ সময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট গ্রাহক, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা জনতা ব্যাংকের সেবার মান আরও উন্নত করে গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা জনতা ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।