শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৪৫, ২৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জ সদর থানার পাশে অবস্থিত দক্ষিণ রেলিবাগান এলাকায় মাদকবিরোধী সভা করেছে এলাকাবাসী। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দক্ষিণ রেলিবাগান এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে দক্ষিণ রেলিবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গাজী সালাউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। মাদক কারাবারিদের বিরুদ্ধে কোনো আপস করিনি, আগামীতেও করবো না। যারা মাদকের সঙ্গে জড়িত এবং যারা তাদের সহযোগিতা করছে, তাদের চিহ্নিত করে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে কথা বললে অনেক সময় বিভিন্ন অভিযোগ ও হয়রানির শিকার হতে হয়। তবে এলাকার শান্তি ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”
সভায় বক্তারা অভিযোগ করেন, মাদককে কেন্দ্র করে এলাকায় নানা ধরনের অপরাধ ও সামাজিক সমস্যা তৈরি হয়। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করে বলেন, মাদক নির্মূলে এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে।
গাজী সালাউদ্দিন আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। কোনো বিষয়ে সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করার অনুরোধ করছি। আমরা যদি কোনো অন্যায় করি, সেটিও তুলে ধরবেন।”
এছাড়া বক্তারা চিহ্নিত মাদক কারবারিদের নাম উল্লেখ করে বলেন, শাহ আলম কে? শাহ আলম ৪টা মার্ডার মামলার আসামি। আলম চান কে? ৩০টা থেকে ২০টা মামলা আছে ওর নামে, মাদকের মামলা। আলো কে? শাহ আলমের বোন, মাদক ডিলার। এগুলা তো ওরা জানে না, এগুলা তো বলতে হবে।
এরপর তানভীর কে? পুরা নারায়ণগঞ্জের মধ্যে কুখ্যাত ছিনতাইকারী, ডাকাত। নাম দেখেন, মামলার মধ্যে দেখেন, থানার মধ্যে দেখেন, লিস্ট দেখেন, সব জায়গায় দেখতে পারবেন যে ও কি। তারপর শাহাদাত, শাহাদাতের দুই ছেলে ছিনতাইকারী। ওইদিনও জিমখানায় ধরা পড়ছে দুই ছেলে। ওদের কাছে ভিডিও আছে, প্রতিটা এভিডেন্স আছে। এভিডেন্স ছাড়া কেউ কখনো কথা বলে না।
তারা বলেন, ওরা এলাকার মধ্যে থাকে না, ওরা এলাকার মধ্যে নাই। ওরা জিমখানার মধ্যে থাইক্কা এখানে মাদকের একটা আখড়া করতে চাইছিল, যেই কারণে আমরা এখানে করতে দেই নাই। এটাই হলো মেইন সমস্যা। দেই নাই বলেই আমাদেরকে মাদক, চাঁদাবাজ বানানোর জন্য নানা অপপ্রচার চালাচ্ছে।
আমরা পরিস্কার ভাষায় বলতে চাই, এখানের কোন ধরনের মাদক ব্যবসা চলবে না। তাদেরকে এ রেলিবাগানে অবঞ্চিত ঘোষণা করা হলো। আমরা সবাই মাদকের বিরুদ্ধে ছিলাম আছি এবং থাকবো।
সভায় নতুন জিমখানা পঞ্চায়েত কমিটির সভাপতি মো. ফারুক, দক্ষিণ রেলিবাগান পঞ্চায়েত কমিটির সেক্রেটারি শরিফ মোল্লা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন, জিমখানা যুব কমিটির সভাপতি রাব্বি, সাধারণ সম্পাদক শাকিল, দক্ষিণ রেলিবাগান যুব কমিটির সভাপতি মো. শামীম হোসেন, সদর থানা যুবদলের সদস্য মো. কাজল, হারুন, আকরাম হোসেন নাহিদ, ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের আবির দেওয়ান, আসিফসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।