নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

১৮ বছরের নিচে কোনো শিশুকে নিয়োগ দেবেন না : ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

প্রকাশ: ১২:৫৫, ২৯ জুন ২০২৬ | আপডেট: ১৯:৪৪, ২৯ জুন ২০২৬

১৮ বছরের নিচে কোনো শিশুকে নিয়োগ দেবেন না : ডিসি রায়হান কবির

"১৮ বছরের নিচে কোনো শিশুকে নিয়োগ দেবেন না" নারায়ণগঞ্জের শিল্প কারখানার মালিকদের এ আহ্বান জানিয়ে  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আপনারা শোভন কর্মপরিবেশ নিশ্চিত করুন এবং  এটি শুধু আইনের বাধ্যবাধকতা নয়, এটি মানবিক দায়িত্বও।

‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান বলেন।

সোমবার (২৯ জুন) সকালে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।

এরআগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির আরও বলেন, কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় শিশুশ্রম সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। শিশুরা থাকবে স্কুলে, খেলার মাঠে, কারখানায় নয়।

সভায় অন্যান্য বক্তারা শিশুশ্রমের কুফল, শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় চেম্বার অফ কমার্স , বিকেএমইএ, কলকারখানায় , হোটেল মালিক, এনজিও প্রতিনিধি  সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন