শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৫৪, ১ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জ সদর মডেল থানার আওতাধীন ১৬নং ওয়ার্ডে বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা ও নতুন বিট কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকালে ১৬নং ওয়ার্ডের ২২ ও ২৩নং দেওভোগ আদর্শ বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
১৬নং ওয়ার্ড বিট কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রাফি উদ্দিন রিয়াদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো.সাজেদুর রহমান।
এসময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি সাজেদুর রহমান বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সমাজটা আমরা ভালো করতে পারব। আমরা যদি একে অপরের দোষ নিয়ে ব্যস্ত থাকি, কাঁদা ছুড়া ছুড়ি করি সমাজটা ভালো হবে না। আমাদের মধ্যে ঐক্যবদ্ধটা সৃষ্টি করতে হবে। আমরা সম্মিলিত ভাবে কাজ করবো।
আপনারা কাজ করেন আমি আপনাদের সার্বিক সহযোগিতায় থাকবো। যখন প্রয়োজন পরবে আমাকে ডাকবেন আমি আমার অধীনস্থ সদস্যদের দিবো, অথবা যদি প্রয়োজন মনে করি আমার যাওয়া ঐখানে দরকার তাহলে আমি চলে আসবো। ’
আপনারা সমাজের ভালো কাজগুলো করেন আমাকে পাশে পাবেন। ভোর ৪টা থেকে ৮টা পর্যন্ত আপনাদের এই এলাকায় আমার প্রশাসনের দুইটা তিনটা টিম থাকে, আমি নিজে থাকি। জিমখানা, রাসেল পার্ক, পাইকপাড়া, বাবুরাইল এই এলাকায় আমি টহল দেই।
পাশা-পাশি যদি আপনাদেরকে পেয়ে যাই তাহলে আমার জনসংখ্যা বেশি হবে। অপরাধীরা হয়তো প্রশাসনকে দেখে দৌঁড়ে পালিয়ে যেতে চেষ্টা করবে, কিন্তু আপনারা যদি থাকেন সে তাতক্ষনিক গ্রেপ্তার হয়ে যাবে। তাই আমি আপনাদের সহযোগিতা চাই।
এসময় রাফি উদ্দিন রিয়াদকে সভাপতি ও মো.জাহাঙ্গীর বেপারীকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার আওতাধীন ১৬নং ওয়ার্ডে নতুন বিট কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়।
এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছে মো.জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো.শাহিন রানা, অর্থ বিষয়ক সম্পাদক মো.দাবির আহাম্মদ সানি, সহকারী অর্থ বিষয়ক সম্পাদক মো.ফয়সাল আহামেদ, দপ্তর সম্পাদক মো.আমজাদ হোসেন, সহকারী দপ্তর সম্পাদক মো.ইয়াসিন আরাফাত প্রেরন, প্রচার বিষয়ক সম্পাদক মো.মাহবুবুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.সম্রাট হোসেন আকাশ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রাশিদা জামাল, সহকারী নারী ও শিশু বিষয়ক সম্পাদকহাওয়া নূর, সাংস্কৃতিক সম্পাদক হাশেম মোলা, শিক্ষা বিষয়ক সম্পাদক সুফিয়া আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো.মোতেলেব শেখ, স্বাস্থ্য ও কল্যাণ বিষয়ক সম্পাদক মো.কামাল হোসেন, সদস্য-১ মো.সুজন আহমেদ, সদস্য-২ মো.মাসুদ রানা রয়েল।