নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

জেলা পরিষদ গ্রামীণ ও মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখে : অধ্যাপক মামুন মাহমুদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৫, ৬ জুলাই ২০২৬ | আপডেট: ২২:২৫, ৬ জুলাই ২০২৬

জেলা পরিষদ গ্রামীণ ও মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখে : অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিআরডিবি পল্লী উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। অন্যান্য অনেক সংস্থা রয়েছে যারা পল্লী উন্নয়নে কাজ করে। কিন্তু একেবারে পল্লী উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠীকে মূল স্ক্রিমে নিয়ে আসার জন্য বিশেষ করে আমাদের নারী যারা রয়েছেন পিছিয়ে পড়া অনগ্রসর নারী সমাজকে মূল স্ট্রিমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য বিআরডিবির যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিআরডিবি স্বল্প সুদে গ্রামীণ জনগোষ্ঠীকে কিংবা তাদের জনসমষ্টি যেখানে একটি সমবায়ে মিলিত হয় তাদেরকে ঋণ প্রদানের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সেই বিবেচনায় বিআরডিবির গুরুত্ব অনেক।

‎সোমবার (৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬” উদযাপন উপলক্ষে অতিথি বক্ত্যবে তিনি এ কথা বলেন। ‎এর আগে সকালে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬” উদযাপন উপলক্ষে একটি  বর্ণাঢ্য র‌্যালি ও গাছের চারা বিতরণ করা হয়।‎

‎‎আলোচনা সভায় নারায়ণগঞ্জ ‎অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো রায়হান কবির।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জ উপপরিচালক মোহাম্মদ ফেরেদৈীসুর রহমান, জুনিয়র অফসার (হিসাব) মো. জাহাঙ্গীর আলমসহ জেলা বিআরটিবি’র বিভিন্ন উপজেলা পর্যায় কর্মকর্তাগন ও প্রান্তিক লেবেলে উদ্যোক্তাগণ।

এসময় মামুন মাহামুদ আরো বলেন, আমরা একেক জায়গায় একেকজন একেক রকমের দায়িত্ব পালন করি। যেহেতু আমি জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছি। জেলা পরিষদের সঙ্গে বিআরডিবির কতটুকু নিবিড় সম্পর্ক আছে সেটা আপনারা জানেন। আমার অভিজ্ঞতায় আমি বিআরডিবিকে আমার জেলা পরিষদের সঙ্গে কোনভাবে কানেক্টেড করতে পেরেছি বলে আমি মনে করি না। 

কিন্তু এক্ষেত্রে যেহেতু জেলা পরিষদ সমগ্র জেলাতে গ্রামীণ উন্নয়নে এবং মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখে। বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম কর্মসূচির মাধ্যমে আমরাও আত্মকর্মসংস্থানে আমাদের তরুণ বেকার যুবক শিক্ষিত এবং স্বল্পশিক্ষিত নারী পুরুষকে আত্মকর্মসংস্থানের সৃষ্টির জন্য তাদেরকে কিছু ভৌত ট্রেনিং এর মাধ্যমে  স্বাবলম্বী করে তুলতে পারি। তবে এ ক্ষেত্রে জেলা পরিষদ, জেলা প্রশাসন বিডিআরবিসহ অন্য সংস্থাগলো সমম্বয় করে কাজ করলে এর পকৃত অর্জন সম্ভব। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন