শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৬, ৭ জুলাই ২০২৬
শ্রী শ্রী গৌর নিতাই জিউর বিগ্রহ মন্দির মডেল মন্দির হিসেবে তৈরি করে দেয়ার আশ্বাস দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এটা একটা ধর্মীয় বিষয়। সেখানে একটি ধর্মীয় স্থাপত্য তৈরি হবে। মন্দির কমিটি যেভাবে পরিচালনা করবে সেভাবেই হবে। আমরা শুধুমাত্র তাদের মন্দিরটি তৈরি করে দিবো।
এর পরিচালনা, তদারকি সকল কিছু মন্দির কমিটির তত্বাবধানে থাকবে। এছাড়াও মন্দিরের পূর্বের নাম যেটা ছিলো সেটাই থাকবে। মন্দির নির্মানের জন্য যে নকশা তারা দিবেন সেভাবেই তৈরি করে দেয়া হবে। আমরা চাই সকল ধর্মের মধ্যে একটা সৌহার্দ্য বজায় থাকবে। মঙ্গলবার (৭ জুলাই) সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য যে চেষ্টা করছেন সেটার নজির হিসেবে আমরা এই ধর্মীয় উপাসনালয় তুলে ধরতে চাই। আমরা চাই হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা যেন নির্বিঘ্ন তাদের ধর্ম চর্চা করতে পারেন।
বাংলাদেশে এটা একটা উদাহরণ হিসেবে থেকে যাবে। এই কাজ করার ক্ষেত্রে আমাদের চাইতে আপনাদের সহযোগিতা বেশী দরকার। ধর্মীয় উপাসনালয়টি আমরা করে দিবো সকল কিছু আপনারা স্বাধীনভাবে করবেন।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল বলেন, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানকে আন্তরিক ধন্যবাদ। তিনি সরকার ও নাসিক এর পক্ষ থেকে আমাদের যে চাওয়া সেটা পূরণ করে দিবেন। সিটি কর্পোরেশন এই মন্দির তৈরি করে নারায়ণগঞ্জে একটি দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রী শ্রী গৌড় নিতাই জিউড় বিগ্রহ মন্দির কমিটির উপদেষ্টা সদস্য মানস দাস, সভাপতি সৌমিক কর্মকার, মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল সাহা, সাধারণ সম্পাদক কানাই সাহা, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পরিতোষ কান্তি সাহা, শংকর কুমার সাহা, জয় কে রায় চৌধুরী বাপ্পি, সহ-সভাপতি দেবব্রত সরকার পাপ্পু, কোষাধ্যক্ষ অশোক কর্মকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।