নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

পুলিশের কল্যাণ নিশ্চিত না করে জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব নয়

জনগণের আস্থা অর্জন, নিরাপদ বাসযোগ্য না’গঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৩৬, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:৩৭, ১০ জুলাই ২০২৬

জনগণের আস্থা অর্জন, নিরাপদ বাসযোগ্য না’গঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজান

পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত না করে জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, যেকোনো সমস্যা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমাদের প্রধান লক্ষ্য জনগণের আস্থা অর্জন।

পেশাদারিত্ব, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি মামলার তদন্তে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে হবে।

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। পুলিশ লাইনস ড্রিল শেডে বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা চাকরিসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

এ সময় পুলিশ সুপার আরও বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। আমরা একটি নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে বদ্ধপরিকর।

সভায় পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে জেলার মেধাবী ও দক্ষ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এতে কর্মক্ষেত্রে স্বচ্ছতা,অনুপ্রেরণা  ও দায়িত্ববোধ বৃদ্ধির বার্তা দেওয়া হয়।

পরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয় এবং কঠোর নির্দেশনা প্রদান করা হয়। 

সভায় র‌্যাব, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন