শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:১৪, ১৪ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জ সদর থানাধীন হাজীগঞ্জ ফেরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. আনন্দ (৩০) নামে একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় র্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো আনন্দ (৩০) ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার মৃত নুরুল ইসলাম ছেলে। বর্তমানে সে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বসবাস করে।
র্যাব-১১, সিপিএসসি,নারায়নগঞ্জের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মোঃ নাঈম উল হক, বিসিজিএম এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত অস্ত্রধারী নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় উদ্ধারকৃত অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংঘটন করে আসছিল। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।