শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:০১, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ২০:২১, ২২ জুলাই ২০২৬
জনসাধারণের অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় সরাসরি শুনে দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বোধবার (২২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রতি বুধবার নিয়মিতভাবে আয়োজিত এ গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থীরা অংশ নিয়ে ভূমি, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা ও সমাজসেবাসহ নানা বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন।
গণশুনানিতে সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ সেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। গণশুনানির মাধ্যমে জনগণের সমস্যা সরাসরি জানার সুযোগ তৈরি হয়েছে। আমরা চাই প্রতিটি অভিযোগের দ্রুত নিষ্পত্তি হোক এবং জনগণ যেন হয়রানিমুক্তভাবে সেবা পায়। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের গণশুনানি প্রতি বুধবার নিয়মিতভাবে অব্যাহত থাকবে।