নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

১৩ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ছাত্র মজলিসের স্মারকলিপি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২০, ২ আগস্ট ২০২৬

১৩ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ছাত্র মজলিসের স্মারকলিপি

ইসলামী ছাত্র মজলিস কর্তৃক ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২ আগষ্ট) নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়। 

 মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এবং জেলা সভাপতি আনাস আহমদের যৌথ নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, মহানগর প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল, জেলা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সাইফুল্লাহ, ফতুল্লা থানা সেক্রেটারি আবু হুরায়রা, সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি আমির মুহাম্মদ সিয়াম, বক্সনগর থানা শাখার বায়তুলমাল সম্পাদক জাওয়াদুল ইসলাম, ফতুল্লা থানা নির্বাহী সদস্য নাজিম হাসান স্বপ্ন, আবু সাঈদ সুমন ও সাইয়্যেদাইন আহমদ প্রমুখ।

 ছাত্র মজলিসের ১৩  দফা দাবি-সমূহ -

১. শিক্ষাব্যবস্থার সকল স্তরে কুরআন ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

২. প্রতিটি ক্যাম্পাসে ধর্মীয় অনুশাসন পালন ও মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে।

৩. সেশনজট নিরসন, নিয়োগসহ সকল পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি রোধ এবং মেধার মূল্যায়ন করতে হবে।

৪. ক্যাম্পাসে হল দখল, সিট বাণিজ্য, র‌্যাগিং কালচারসহ চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ করতে হবে।

৫. শিক্ষাকে সহজলভ্য করতে শিক্ষা ফি, কাগজ, কলম ও বইসহ সকল শিক্ষা উপকরণের দাম কমাতে হবে।

৬. বিশ্ববিদ্যালয়গুলোতে শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৭. শিক্ষা খাতে দেশের মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিতে হবে।

৮. সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ছাত্রীদের জন্য আলাদা শিফটে ক্লাস গ্রহণ এবং গরিব শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করতে হবে।

৯. বেকারত্ব নিরশনে কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষিত বেকারদের বেকার ভাতা চালু করতে হবে।

১০. প্রতিটি জেলায় একটি করে সরকারি আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

১১. প্রতিটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে।

১২. বেসরকারি শিক্ষার উন্নয়নের লক্ষ্যে সরকারি অনুদান বৃদ্ধি এবং শিক্ষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

১৩. পাঠ্য বইয়ে ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী লেখা বাতিল করতে হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন