নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ডিপিডিসি জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে : এড. ইসমাইল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৫, ৩ আগস্ট ২০২৬

ডিপিডিসি জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে : এড. ইসমাইল

দেশব্যাপী প্রিপেইড মিটার স্থাপনা নিয়ে জনগণ একটি আতঙ্কের মধ্যে আছেন বলে মন্তুব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

সোমবার (৩ আগষ্ট) নারায়ণগঞ্জের কিল্লারপুল এলাকায় অবস্থিত ডিপিডিসির কার্যালয়ে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে অনুষ্ঠিত এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাধারণ জনগণের কোন মতামত না নিয়েই গত দুই তিন মাসে এই মিটার স্থাপনা কার্যক্রমকে জোরদার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

মাহবুবুর রহমান ইসমাইল আরও বলেন, আমরা মনে করি এই ডিপিডিসি এই মিটার স্থাপনা করছে কোন একটি কোম্পানিকে সন্তুষ্ট করার জন্য। এরই মধ্যে যেসব জায়গায় প্রিপেইড মিটার লাগানো হয়েছে যেখানে আগে এক থেকে দেড় হাজার টাকা বিদ্যুৎ বিল আসতো এখন সেখানে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হচ্ছে বলে আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাচ্ছি। 

অন্যদিকে ডিপিডিসি যেই সাতটি স্লাব বা ধাপের সৃষ্টি করেছে এইসব ধাপের বিভিন্ন কৌশলে তারা সাধারণ জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা নারায়ণগঞ্জ থেকে প্রিপেইড মিটার বর্জন এবং বয়কট করেছি। এখানে কোনভাবেই এই মিটার লাগানো যাবে না। আমাদের সাথে এখানে আসা জাতীয়তাবাদী দলের নেতারাও এখানকার জনগণের পালস বুঝতে পেরে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন