নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শুধু গাছ লাগালেই হবে না, এগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে : মামৃুন মাহমুদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:২০, ৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:২০, ৪ আগস্ট ২০২৬

শুধু গাছ লাগালেই হবে না, এগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে : মামৃুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক  মো. মামুন মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে যারা নারায়ণগঞ্জজুড়ে ৬০০টি গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই।

নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল এখানে গাছ লাগানো অত্যন্ত জরুরী।  শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে।

“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটির তিন দিনব্যাপী বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচিকে সমর্থন জানিয়ে মঙ্গলবার (৪ আগষ্ট) নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। এ কর্মসূচিতে ৪, ৫ ও ৬ আগস্ট জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে মোট ৬০০টি ফলজ বৃক্ষ রোপণ করা হবে। 

কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান প্রাঙ্গণে দুটি করে ফলজ বৃক্ষ রোপণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান, কর সার্কেল-৩-এর সহকারী কর কমিশনার মো. কামাল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার, নারায়ণগঞ্জ কর অঞ্চলের নাজির মিনারুল দাড়িয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লোকমান আহমেদ। 

বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মুকবিল হোসেন (মুকুল মৌলভী)  বলেন, “প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগের ধারাবাহিকতায় আমরা সারা নারায়ণগঞ্জে ৬০০টি ফলজ বৃক্ষ রোপণ করবো এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো সংরক্ষণ করবো।” 

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও অংশ নেন সমিতির সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জলিল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউল আলমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ । 

তিন দিনব্যাপী কর্মসূচির মাঠপর্যায়ের সার্বিক তদারকির দায়িত্ব পালন করছেন সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক সফিউল আলম, কার্যকরী সদস্য নুর মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক ,দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক , মোঃ রহমতু উল্লাহ প্রমূখ। 

সমিতির নেতৃবৃন্দরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ বৃক্ষের বিস্তারের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা বলেন, সমিতির কার্যকরী সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন