নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি

‎নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২০, ৫ আগস্ট ২০২৬

‎নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থান দিবসের (৫ আগস্ট) দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ।

‎‎বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় শহরের হাজীগঞ্জে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। প্রথমে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

‎‎শ্রদ্ধা নিবেদনের পর জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎‎এরপর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি সিভিল সার্জন কার্যালয়, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), এলজিইডি, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

‎‎পরবর্তীতে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং নানা শ্রেণি-পেশার মানুষ একে একে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন