নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান শহীদ দিবসে

সাখাওয়াতের নেতৃত্বে জুলাই স্মৃতিস্তম্ভে নাসিকের শ্রদ্ধা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২০, ৫ আগস্ট ২০২৬

সাখাওয়াতের নেতৃত্বে জুলাই স্মৃতিস্তম্ভে নাসিকের শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরাবৃন্দ। 

‎‎বুধবার ( ৫ আগস্ট) সকাল নয়টায় শহরের হাজীগঞ্জে জুলাই শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

‎‎এসময়ে আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নূর কুতুব উল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন