নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

কিস্তির টাকা চাওয়ায় ছোট ভাইকে মারধর করল বোন ও দুলাভাই

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫০, ৮ আগস্ট ২০২৬

কিস্তির টাকা চাওয়ায় ছোট ভাইকে মারধর করল বোন ও দুলাভাই

কিস্তি পরিশোধ না করে ছোট ভাই ফয়সালকে মারধরসহ শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে দুলাভাই ও বোনের বিরুদ্ধে।  মঙ্গলবার দুপুর ১২টার দিকে দেওভোগ কাটাকাপড় মাকের্ট এর সামনে এই হামলার ঘটনা ঘটে। 

এ সময় ফয়সালকে চুল ধরে কিল ঘুষি ও পেটে লাথি মারলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে বিক্টরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালে শয্যায় আহত ফয়সাল বলেন, গত বছর জামতলার প্রত্যয় কিস্তি থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে দুলাভাই মোফাজ্জল ও বোন পপির হাতে তুলে দেন। এরই মাঝে কিস্তি পরিশোধে প্রতি সপ্তাহে দুলাভাই ও বোনের বাড়িতে গিয়ে ফয়সাল কিস্তির টাকা চাচ্ছিল। 

এই অভাবের মধ্যেও পাচটা কিস্তি পরিশোধ করেছেন ফয়সাল।মঙ্গলবার দুপুরে ফের দুলাভাই ও বোনের বাড়িতে কিস্তির টাকা আনার জন্য ফয়সাল আসেন। এ সময় ফয়সাল বকেয়া কিস্তি পরিশোধের জন্য চাপ প্রয়োগ করেন দুলাভাই মোফাজ্জল ও বোন পপিকে।

এতে ক্ষিপ্ত হয়ে ফয়সালকে মারধরসহ শারীরিক নির্যাতন করেন দুলাভাই মোফাজ্জল ও বোন পপি, ভাগিনা আরাফাত গংরা। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বিষয়টি আমাদের কেউ জানায়নি। তবে এটি ঘটে থাকলে দুঃখজনক ঘটনা। আমাদের কাছে এলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন