শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:১৮, ১১ আগস্ট ২০২৬
চলমান তাপদাহে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ ও নগরবাসীর মধ্যে বিশুদ্ধ শীতল পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন সাবেক কাউন্সিলর ও নারায়নগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সাবেক যুবদল নেতাকর্মীরা।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মহানগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর মাঝে বিশুদ্ধ শীতল পানি বিতরণ করা হয়।
এসময় খোরশেদ বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের গণমানুষের পাশে থাকার যে নির্দেশনা দিয়েছেন তা অনুসরণ করে আমরা সাবেক যুবদল নেতাকর্মীরা জনগনকে সেবা দেয়ার জন্য এই ক্ষুদ্র উদ্যেগ নিয়েছি।