নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমেই সেবাবান্ধব প্রশাসন গড়ে তোলা সম্ভব : ডিসি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩২, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৩২, ১৯ আগস্ট ২০২৬

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমেই সেবাবান্ধব প্রশাসন গড়ে তোলা সম্ভব : ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মানুষের দুর্ভোগ লাঘব এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। প্রতি বুধবারের এই গণশুনানির মাধ্যমে আমরা সরাসরি জনগণের কথা শুনতে পারছি।

কোনো অভিযোগ যেন অমীমাংসিত না থাকে, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমেই একটি সেবাবান্ধব প্রশাসন গড়ে তোলা সম্ভব।

বুধবার (১৯ আগষ্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসাধারণের অভিযোগ ও সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয় ।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়া সহজে সেবা পায় তা নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। আগামীতেও এই গণশুনানি নিয়মিত অব্যাহত থাকবে।

গণশুনানিতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় ভূমি, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা ও বিভিন্ন সরকারি সেবা সংক্রান্ত বিষয়ে আগতরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। 

জেলা প্রশাসক মো: রায়হান কবির অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনার পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ।

উল্লেখ্য, প্রতি বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়ে থাকে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন